ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউপির পূর্ব কান্দারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

জানা যায়, বাড়ির পাশে কৃষি কাজ করতে ছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামে। এক পর্যায়ে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে মোশারফ মারা যান।

Manual5 Ad Code

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code