ইহুদিদের নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বিএনপি : সেলিম

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

ইহুদিদের নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বিএনপি : সেলিম

Manual2 Ad Code
Sheikh Salimসুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইহুদিদের সঙ্গে বিএনপি এখন আঁতাত করছে। তাদের নিয়ে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বিএনপি, বিনিময়ে ইহুদিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে তারা। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একটি কর্মী বেঁচে থাকতে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। শনিবার (১৪ মে) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন- পাকিস্তান বাড়াবাড়ির শেষ পর্যায়ে চলে গেছে। বাংলাদেশে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু সিমলা চুক্তি মেনে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচার তারা এখনো করেনি। প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নিয়ে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারও করা হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. আফজাল, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code