দিরাইয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দিরাইয়ে ফ্যামিলি কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

আন্দোলনকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বক্তারা বলেন, অবিলম্বে নিয়োগপ্রক্রিয়া বাতিল করা না হলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

(সুরমামেইল/এসডি)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code