হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পুলিশ এ তথ্য জানায়। পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে অভিযান চালানো হয়। এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে ডিবির একটি দল নীলফামারীর সৈয়দপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Manual5 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেলনপুর শাহপাড়া এলাকার নাঈম শাহ (২৩), সাগর ইসলাম (২৫) ও বাবু ইসলাম (৪৫)।

 

পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ব্যক্তিকে ফোন করে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখাত। পরে কৌশলে ব্যাংক ও বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও তারা প্রতারণা করত।

 

তদন্তে হবিগঞ্জের বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। VFS Global, বিকাশ ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে ই-লেনদেনের মাধ্যমে চক্রটি মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

 

অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

Manual2 Ad Code

 

পুলিশ জানিয়েছে, ব্যাংক, বিকাশসহ অনলাইন আর্থিক লেনদেনে প্রতারণা ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code