ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজশাহী জেলার পবা উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ একই পরিবারের চার জনকে আটক করেছে র‌্যাব-৫।

Manual5 Ad Code

সোমবার রাতে উপজেলার আশগ্রাম পাটনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- ওই গ্রামের রাজ্জাক আলীর স্ত্রী নাসিমা বেগম (৫০), ছেলে মো. জুয়েল (৩০) ও ইসমাইল হোসেন (২৮) এবং ইসমাইলের স্ত্রী সুলতানা খাতুন (২৩)। মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর এএসপি এএইচএম মাহফুজুর রহমান ফোর্স নিয়ে সোমবার রাতে রাজ্জাক আলীর বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই বাড়ি  থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিবারের এই চার সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code