ঈদে নৌকায় ঘুরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৮

ঈদে নৌকায় ঘুরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে চার শিশুর মুত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে শিশু রয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

জানা যায়, বিকেলে ওই এলাকার বিলের পানিতে ছোট নৌকায় করে নয়জন ঘুরছিল। হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয়রা পানি থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। আর চার শিশুর লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code