ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ১৭ জন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৭

ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ১৭ জন

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জ উপজেলার সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৩ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাপারহাট গ্রামের আলমগীর (২৮), পোশাক শ্রমিক দেলওয়ার (২৫), সাদ্দাম (২২), মনির (২৩) এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানার বালুঝুড়ি গ্রামের জসিম (২৬)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বাসের টিকিট না পাওয়ায় ৪০ জন ঘরমুখো মানুষ ঢাকা থেকে একটি সিমেন্টভর্তি ট্রাকে চেপে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে ঈদ করার জন্য ফিরছিলেন।

Manual1 Ad Code

পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কলাবাগান নামকস্থানে পৌঁছলে চালকের অসর্তকতার কারণে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করীম জানান, উপজেলার কলাবাড়ি এলাকায় সিমেন্টবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৩ জন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code