সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার উপকূলে ট্রলারডুবিতে ১৪ ঘণ্টা ভাসমান থেকে তীরে ফিরে এসেছেন ১২ জেলে। এ ঘটনায় মাঝিসহ দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে বিবার্তাকে জানিয়েছেন ট্রলারটির মালিক জসিম উদ্দিন জসিম।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার উপকূলের লাবনী পয়েন্ট চ্যানেলের গভীর সমূদ্রে এঘটনা ঘটে।
তীরে ফিরে আসার জেলেরা হলেন, রবি দাস (৫০), মাকন দাস (৪৫), বিশ্বজিত দাস (২৮), লক্ষ্মীপদ দাস (৪৫), ফিরুরা দাস (৩৮), নেপাল দাস (২৫), চরন দাস (২৪), সুধীর দাস (৩০), তুফান দাস (৫০)সহ আরও দুইজন। নিখোঁজরা হলেন, ট্রলারের মাঝি বেলাল উদ্দিন (৪৫) ও তার সহযোগী জেলে লেমন রাখাইন (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ইতোমধ্যে ১২ জেলে ফিরে এসেছে। বাকি দুইজনকে উদ্ধারে নৌ-বাহিনী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি