সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে অন্তর দাস (১৮) নামের এক শিক্ষার্থী। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্র।
শারীরিক প্রতিবন্ধী অন্তর দাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং দাস পাড়ার গুরুদাসের ছেলে। সে দ্বিতীয় বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও ফেল করায় আত্মহত্যা করেছে বলে জানায় এলাকাবাসী।
জানা যায়, অন্তর দাস নবীনগর সরকারি কলেজ থেকে গতবছর মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষরে অকৃতকার্য হয়। এবার সেই বিষয়টিতে পরীক্ষা দেয়।
রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এবারও সে অকৃতকার্য হয়। এই অভিমানে রাতে কীটনাশক ঔষধ পান করে। পরিবারের লোকজন তাকে নবীনগর সদর হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি