একই স্থানে যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

একই স্থানে যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও সংবাদদাতা :
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দানারহাট ঈদগাঁ মাঠে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (৩০ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান এ আদেশ দেন। রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।

 

উপজেলা প্রশাসন জানায়, দানার হাট ঈদগাঁ মাঠে জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা আজ সোমবার। কিন্তু একই স্থানে এবং একই সময়ে বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাই সোমবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

ইউএনও আবু তাহের মোহাম্মদ শামসুজ্জোহা জানান, ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি হয়তো আরও অবনতি হতে পারতো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code