একলাফে করোনায় আক্রান্ত ৬৩ শতাংশ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

একলাফে করোনায় আক্রান্ত ৬৩ শতাংশ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একদিনের ব্যবধানে একলাফে ৬৩ দশমিক ৩৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৫৮ শতাংশ। আগের দিন ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

 

সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় এন্টিজেন টেস্টে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের ও আরটি পিসিআর ল্যাবে ৬ জনের মধ্যে ৪ জনের মোট ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

Manual7 Ad Code

সিভিল সার্জন আরো জানান, সক্রিয় রোগীদের ৪০৭ জন হোম আইসোলেশনে রয়েছেন ও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual2 Ad Code

 

জেলায় শুরু থেকে এ পর্যন্ত ৩২৩৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত মারা গেছেন ২৪২ জন।
০১ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যান নি।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code