এক তরুণকে ভালোবেসে দুই বোনের আত্মহত্যা!

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

এক তরুণকে ভালোবেসে দুই বোনের আত্মহত্যা!

Manual1 Ad Code

রংপুরে এক তরুণকে ভালোবেসে বিষপানে আত্মহত্যা করেছে স্কুল পড়ুয়া দুই বোন। নিহত লুৎফর নাহার লতা (১৪) ও সাদিয়া জান্নাত অর্নি (১৪) সম্পর্কে খালাতো বোন ছিল।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বসন্তবরণের দিন সকালে বিষপান করলে দু’জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও অর্নি দর্শনা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লতা রংপুরের মডার্ন এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের পূর্ব শেখ পাড়া এলাকার মঞ্জুর হোসেন লিটনের মেয়ে, আর অর্নি ওই এলাকারই আলমগীর হোসেনের মেয়ে।

Manual1 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্পর্কে ওই দুই খালাতো বোনের সঙ্গে একই এলাকার আনসার আলীর ছেলে মেরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ গত সোমবার (১২ ফেব্রুয়ারি) মেরাজুলকে মারধর করে। এ অবস্থায় ওই দুই স্কুলছাত্রী একই এলাকায় বাড়ির পাশে তাদের নানা মৃত ফখরুল মেম্বারের বাড়িতে বেড়াতে যান। এরপর মঙ্গলবার সকালে দু’জন দুটি প্রেমপত্র লিখে ছেলেকে দিয়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে। ভোরের দিকে দুজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

স্থানীয় কাউন্সিলর শামসুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code