এসপির স্ত্রী হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

এসপির স্ত্রী হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Manual5 Ad Code

download (3)

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।রোববার (২৬ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য হাজির করা হয় তাদের। পরে রাত  ৯টার দিকে তাদের জবানবন্দি রেকর্ড প্রক্রিয়া সম্পন্ন হয়।

ঢাকায় বাবুলকে জিজ্ঞাসাবাদ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে রোববার চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলন করে এই দুই যুবককে গ্রেপ্তারের খবর দিয়ে বলেছিলেন, এরা খুনে ‘সরাসরি জড়িত’ ছিলেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগরের গলাচিপা এলাকার বাসিন্দা ওয়াসিম এবং ফটিকছড়ির রাঙামাটিয়া এলাকার আনোয়ারকে কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু বলেনি।

Manual6 Ad Code

দুপুরে সংবাদ সম্মেলনে দুজনকে আদালতে পাঠানোর কথা জানিয়েছিলেন পুলিশ কমিশনার। মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে জবানবন্দি দেওয়ার পর রাত ৯টার দিকে তাদের কারাগারে নেওয়া হয়।

Manual7 Ad Code

জবানবন্দিতে তারা কী বলেছেন, সে বিষয়ে কিছুই বলতে চাননি ডিবির সহকারী কমিশনার কামরুজ্জামান।

সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে সাত থেকে আটজন জড়িত ছিলেন, তাদের মধ্যে দুজন হলেন ওয়াসিম ও আনোয়ার।

Manual1 Ad Code

আমরা দুজনকে ধরেছি। এই হত্যাকাণ্ডে বাকি যারা জড়িত, তাদের সম্পর্কেও আমরা জেনেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code