সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের একটি কলেজ থেকেই ছয় ছাত্রী উচ্চ শিক্ষায় প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন।
বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন- সুমাইয়া খান রুবাইয়া, সোহানা আক্তার, নাফিসা সাব্বির চৌধুরী, মুমতাহিনা তানহা, আয়শা সিদ্দিকা ও মেরিন জামান রুহি। তারা সবাই সিলেট নগরীর উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী।
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য তারা এ বৃত্তি (স্কলারশিপ) পেয়েছেন। শেভরনের সহায়তায় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়া হবে।
এদের মধ্যে সুমাইয়া খান রুবাইয়া নগরীর কাজিটুলা লোহারপাড়ার আকবর খান রুহিন ও রেহেনা খানম রুহির মেয়ে।সোহানা আক্তার নগরীর মিরাবাজারের খারপাড়ার মো. বাচ্চ মিয়া ও সালেহা বেগমের মেয়ে। নাফিসা সাব্বির চৌধুরী জকিগঞ্জের আটগ্রামের মো. শাব্বির আহমদ ও নাজমা বেগম চৌধুরীর মেয়ে। মুমতাহিনা তানহা মির্জাজাঙ্গালের গোলাম কিবরিয়া ও মমতাজ বেগম নার্গিসের মেয়ে এবং মেরিন জামান রুহি সুনামগঞ্জের ছাতকের মো. আব্দুল কাদির ও মোছা. রুজিনা বেগমের মেয়ে।
তারা সকলেই ২০২৫ সালে উইমেন্স মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন হন। এই ছাত্রীরা সকলে দরিদ্র পরিবারের সন্তান বলে জানা গেছে।
উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার জানান, ‘বৃত্তিপ্রাপ্ত এই ৬ কৃতি ছাত্রীকে আগামীকাল (বৃহস্পতিবার) কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি