এসপির স্ত্রী হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬

এসপির স্ত্রী হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Manual3 Ad Code

m (2)

সুরমা মেইল নিউজ : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি রাশেদ ও নবী গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ভোরে রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নিয়ে গেছে পুলিশ। আদালতে দেয়া দুই আসামির জবানবন্দিতে রাশেদ এবং নবীর জড়িত থাকার কথা উঠে এসেছে। নবী সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল। আর রাশেদ ঘটনাস্থলে থেকে খুনিদের পালাতে সহযোগিতা করেছিল।

Manual2 Ad Code

পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে গেলে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ ও নবী মারা যান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code