কটূক্তি ও মিথ্যাচার করা বাদ দেন : আ’লীগকে মির্জা ফখরুল 

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

কটূক্তি ও মিথ্যাচার করা বাদ দেন : আ’লীগকে মির্জা ফখরুল 

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কটূক্তি ও মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন। ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করা উচিৎ। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। সাধারণ মানুষকে রক্ষা করুন, না হলে এরাই আপনাদের ঘাড় ধরে নামাবে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে বিএনপির উপজেলা শাখারর উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

 

সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না। আর এরাই এ দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।

 

করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দুই বছর করোনায় গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে আর আমাদের হু‍ঁশিয়ারি দিচ্ছে বাইরে না বের হওয়ার। সভা-সেমিনার কেউ করতে পারবা না, করলেই আবার গ্রেফতার করছে।

 

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, সরকার নয়, বর্তমানে দেশের রাজা পুলিশ। পুলিশের কর্মকর্তাদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকারকে জয়ী করিয়েছে তারাই। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code