সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ফেনী জেলার দাগনভূইয়া থানাধীন দক্ষিণ করিমপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ানশ্যুটার গান ও ১২ রাউন্ড গুলিসহ মো. শাহীন (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন ফেনী জেলার দক্ষিণ করিমপুর গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল এবং ২ টি ওয়ানশ্যুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও ১ রাউন্ড খালি খোসা, ১ টি ম্যাগাজিন, ২টি ছুরি ও ১ টি ধারালো খুর উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি