কল্যাণপুর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

কল্যাণপুর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রাত ৯টায় কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ও পরে আরো ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কতগুলো ঘর পুড়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Manual2 Ad Code

 

আগুন খুবই ভয়াবহ ছিল। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলেছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code