তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার ২ সহযোগিসহ গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার ২ সহযোগিসহ গ্রেপ্তার

Manual6 Ad Code

আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগিসহ গ্রেফতার (লালবৃত্তে সোহাগ)।


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার অপহরণ সহ একাধিক মামলার আসামি সোহাগকে দুই সহযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত জালালের ছেলে সোহাগ, মোল্লাপাড়া গ্রামের আক্কল আলীর ছেলে রুয়েল,একই গ্রামের মতিউরের ছেলে নুরুজ্জামান ময়না। গ্রেফতার সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান জালালের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনের চাচাত ভাই।

 

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০১৫ সাল থেকে ছিনতাই, হত্যাচেষ্টা, সংঘর্ষসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে আন্ত:উপজেলার একজন শীর্ষ ইয়াবা ডিলার ও ইয়াবাসেবী।

 

Manual1 Ad Code

মামলা ও প্রত্যক্ষদর্শী উপজেলার বারহাল গ্রামের আজিজুর রহমান কাউছার, মোল্লাপাড়ার খোকন, সোহালার সাজ্জাদ সহ একাধিক মানুষজন জানান, মোল্লাপাড়ায় বাদাঘাট সরকারি কলেজের পাশে বাড়িতে বসবাস করে সোহাগ ভাই যুবলীগ নেতা রিপন ও পরিবারের দাপুটে গেল এক যুগ ধরে আন্ত:উপজেলায় ইয়াবা বিক্রয় করে আসছিলো।

Manual4 Ad Code

 

সোমবার দিবাগত রাতে মোল্লাপাড়ার একটি পতিত ঘরে ইয়াবা ক্রয় বিক্রয়, সেবনকালে এলাকার লোকজন তাদেরকে আটক করেন। এরপর পুলিশ আসার খবর পেয়ে সোহাগ ও তার সহযোগিরা ২ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট কৌশলে টয়লেটের ভেতর ফেলে দেয়। একই সময় এলাকার লোকজনকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়া ও পরিবারের প্রভাবে মারধরের হুমকি দেয় সোহাগ।

 

Manual7 Ad Code

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (মামলার বাদী) এসআই মনিরুজ্জামান সজল জানান, সোহাগ আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার, তাকে ও তার সহযোগিদের শতাধিক লোকজন আটকে রাখার পর পুলিশ আসার খবর পেয়ে টয়েলেটের ভেতর ইয়াবার চালান কৌশলে ফেলে দেয়।

 

তদন্ত চলমান রয়েছে ইয়াবা কারবারে জড়িত তার অন্য সহযোগিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code