শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা দুইটার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের সার্বজনীন শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন।


।আরও পড়ুন


কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে অবিচার। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও দাবি করেন, দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। যারা সোমবারের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা অযাচিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

Manual3 Ad Code

 

এদিকে কর্মসূচির কারণে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বেলা সোয়া তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের পাশাপাশি বরিশাল, ময়মনসিংহসহ দেশের অন্তত ১১ জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তাদের অভিন্ন দাবি, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code