সাদাপাথরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

সাদাপাথরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সাদাপাথর এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত মাইনুল ইসলাম রিফাত (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

রিফাতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান বলেন, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে এসেছিলেন। এদিন বেলা ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছান তারা। সেখানে নদীতে গোসল করতে নামেন তারা। পানিতে নামার কিছুক্ষণ পর রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নদীর পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, লাশ থানায় রয়েছে। নিহতের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code