গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে কলিম উল্লাহ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (১৫ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

এ ঘটনায় নিহতের ভাই সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে সয়ফুল্লাহ পলাতক রয়েছেন। নিহত কলিম উল্লাহ দিঘীরপার গ্রামের তুতি মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলিম উল্লাহর এক মেয়েকে গত সোমবার ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় যান কলিম উল্লাহ। সেখানে তিনি লিখিত অভিযোগ দেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

অভিযোগ পাওয়ার পর গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দলকে জুবের আহমদের বাড়িতে পাঠান। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, জুবের হাওরে ক্ষেতে কাজ করছেন। পরে কলিম উল্লাহ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে হাওরের দিকে রওনা হন। এ সময় ধারালো অস্ত্রহাতে পিছন থেকে দৌড়ে গিয়ে সয়ফুল্লাহ এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে উপর্যপুরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন কলিম উল্লাহ। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অপরাপর আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code