জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কানাইঘাটে পোনা অবমুক্ত, র‌্যালী-আলোচনা সভা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কানাইঘাটে পোনা অবমুক্ত, র‌্যালী-আলোচনা সভা

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে বর্ণাট্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) বিকাল ৩টায় মৎস্যজীবি, মৎস্য চাষী ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে পৌর শহরে র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

 

Manual2 Ad Code

এরপর জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ) অলিউর রহমানের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি মৎস্য চাষী নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমিষের চাহিদা পুরণ করে আসছে। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আমরা মাছ রপ্তানি করছি। দেশীয় মাছের বংশবিস্তারে কারেন্ট জালের অপব্যবহার বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কানাইঘাট খাল-বিল ও নদ-নদী এবং হাওড় বেষ্টিত একটি উপজেলা, এখানে মৎস্য চাষে মাধ্যমে বেকারত্ব দুরুকরণ সহ নিজেদের স্বাবলম্বী করতে মাছ চাষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আলতাফ হোসেন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওঃ সামছুল ইসলাম, কানাইঘাট সদর ইউপির বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায় বদরুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের আহবায়ক রুবেল আহমদ, সদস্য সচিব মামুন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ মেম্বার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, মৎস্যচাষী ফখর উদ্দিন চৌধুরী, পরেশ দাস প্রমুখ।

Manual8 Ad Code

 

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে কাড়াবাল্লা বড় চাতল যুব ফোরাম ও নিজ চাউরা দক্ষিণ মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে পুরুষ্কার স্বরূপ সম্মাননা স্বারক তুলে দেন নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code