চা-বাগানের নিমগাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

চা-বাগানের নিমগাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানে একটি নিমগাছ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- মঙ্গল বাউরী (৩৫) ও তার স্ত্রী বিনতা বাউরী (৩২)। মঙ্গল বাউরী উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউরীর ছেলে। বিনতা বাউরীও একই চা-বাগানের বাসিন্দা।

Manual6 Ad Code

চা-বাগানের নিমগাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর চা-বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছের সঙ্গে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

Manual6 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে আদালতের মাধ্যমে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তবে দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং সন্তানও রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পরিবারে বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code