কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি পেল অসহায় হিন্দু নারীরা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি পেল অসহায় হিন্দু নারীরা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারের আল-নুর টাওয়ারে এ শাড়ী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব মাষ্টার প্রতাপ চন্দ্র দাসের সঞ্চালনায় শাড়ী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক শ্যামল কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন, সেলিম উদ্দিন সহ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দ। বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিগত শারদীয় দুর্গা পূজায় প্রধানমন্ত্রীর উপহারের অবশিষ্ট শাড়ি মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

 

এ সময় পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল বলেন, বিগত দুর্গা পূজার সময় দেশের প্রতিটি সংসদীয় এলাকায় প্রধানমন্ত্রী দুঃস্থ হিন্দু মহিলাদের জন্য ৩’শ পিস শাড়ি বরাদ্ধ দিয়েছিলেন। পূজার সময় বিভিন্ন মন্ডপে তা হস্তান্তর করা হয়েছিল। বর্তমানে কিছু শাড়ী অবশিষ্ট থাকার কারনে বর্তমানে তা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, তারা দুঃস্থ মহিলাদের মধ্য তা বিরতণ করবেন। শাড়ী বিতরণকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন বিগত শারদীয় দুর্গাপূজা আমরা উৎসব মূখর পরিবেশে পালন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার সময় আমাদের অনুদান পূর্বের চেয়ে এবার বেশি দিয়েছেন, এমনকি সরকারী ছুটিও বৃদ্ধি করেছেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রে ৫কোটি টাকা দিয়েছেন এবং প্রথম বারের মত বস্ত্র বিতরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code