গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
“করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৮নভেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

উপজেলা সমবায় কর্মকর্তা মো. কপিল উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারী মো: জিল্লুর রহমান’র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহীনুর শূচি, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা বশীর শরীফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

Manual4 Ad Code

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক’র গোয়াইনঘাট প্রতিনিধি মো: আলী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মারযানুল আযহার জুনেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

(সুরমামেইল/এমএএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code