সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
কানাইঘাট প্রতিনিধি :
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে এস.এম চৌধুরী সুহেলকে সভাপতি, কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, ফাহাদ আহমেদকে কোষাধ্যক্ষ, মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদ জানিয়েছেন।
সভায় উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, সংগঠনের শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকারী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহার, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, খালিকুজ্জামান বুলবুল, জামাল মোস্তফা, ইকবাল হোসাইন, শামীম আহমদ শ্যামল, কামাল উদ্দিন, আতাউর রহমান, রিয়াজ উদ্দিন, মঈনুল হোসাইন, মাহতাব উদ্দিন, নুরুল হুদা, সারোয়ার কবির, দিলদার হোসেন শামীম সহ অসংখ্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রত্যাশা পূরণ সহ জন্মভ‚মি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ সকল দুর্যোগ মুহুর্তে অতীতের মতো সংগঠনের পক্ষ থেকে সকল মানবিক কার্যক্রম পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ নেতৃবৃন্দ।
(সুরমামেইল/এমআর/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি