বালু মহালের কানাইঘাট অংশ পরির্দশন করলেন ইউএনও

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

বালু মহালের কানাইঘাট অংশ পরির্দশন করলেন ইউএনও

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর নয়াগাঁও সরকারী বালু মহাল নিয়ে ইজারাদারের সাথে বালু উত্তোলনের বিরোধীতাকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এরই প্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বালু মহালের কানাইঘাট অংশের কায়স্তগ্রাম ও বড়দেশ এলাকা পরিদর্শন করেন।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, স্থানীয় ভুমি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কানাইঘাট থানা পুলিশ।

 

পরিদর্শনকালে এলাকার অনেকের সাথে কথা বলেন নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি স্থানীয়দের আশ^স্থ করে বলেন, নওয়াগাঁও বালু মহাল জকিগঞ্জ উপজেলার সুরমা নদীর অংশে অবস্থিত। বালু মহালের বাহিরে সুরমা নদীর কানাইঘাট অংশে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারী রয়েছে। বালু মহালের ইজারাদারকে তার নির্ধারিত অংশের বাহিরে থেকে বালু উত্তোলনা না করতে নির্দেশনা দেন তিনি।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালুমহাল এলাকা পরিদর্শনকালে তিনি দেখতে পান, ইজারাদার নির্ধারিত স্থান হতে বালু উত্তোলন করছেন। তবে ইজারাদারকে বালুমহালের নির্ধারিত স্থানের বাহির হতে বালু উত্তোলন না করতে নিষেধ করা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code