কাপ্তাই হ্রদে নিখোঁজের ১৬ ঘন্টা পর ব্যবসাীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

কাপ্তাই হ্রদে নিখোঁজের ১৬ ঘন্টা পর ব্যবসাীর লাশ উদ্ধার

Manual6 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাইন্দার মুখ এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘন্টা পর মৌসুমী ফল ব্যবসায়ী ইমাম আলী (৩২)’র লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামের বাইজিদ এলাকার বাসিন্দা।

 

Manual1 Ad Code

পুলিশ, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রোববার দুপুরে কাপ্তাই হ্রদের কাইন্দার মুখ এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। শনিবার সন্ধ্যা রাতে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ এলাকায় ঝড়ো হাওয়ায় মৌসুমী ফল বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। কয়েকজন মৌসুমী ফল ব্যবসায়ী একইদিন লংগদু উপজেলার মালাদ্বীপ থেকে লিচু, আম, কলা বোঝাই করে রাঙামাটি আসার পথে কাইন্দার মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দুরে লাশটি ভাসমান অবস্থায় পেয়ে পুলিশ উদ্ধার করে নিহতের পরিবারকে বুঝিয়ে দেয়।

Manual6 Ad Code

 

দূর্ঘটনা কবলিত ইঞ্জিন নৌকার চালক সাইফুল ইসলাম জানান, রাঙামাটি আসার পথে হঠাৎ বাতাস শুরু হলে, হ্রদের কিনারে নৌকা থামিয়ে রাখি। পরে বাতাস থামলে আবার রাওনা দিই। কিন্তু রাওনা দেবার কিছুক্ষন পর আবার ঝড়ো হাওয়া শুরু হলে, ইঞ্জিন নৌকাটি ডুবে যায়।

Manual6 Ad Code

 

আহত যাত্রী শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর পর আমাদের নৌকা ডুবে গেলে, আমরা সাঁতরে কুলে ওঠে যাই। নৌকাটি ডুববার সময় ইমান আলী বলেন, তিনি সাঁতার জানেন না। আমরা তাকে বাঁচাতে চেষ্টা করলেও ঢেউয়ের তোড়ে সে তলিয়ে যায়।

 

Manual8 Ad Code

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code