কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

Manual3 Ad Code
ফাইল ছবি

 

সুরমা মেইল ডেস্ক : বরিশালের গৌরিনদীতে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন।

 

শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual3 Ad Code

তিনি জানান, শেষ রাতে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটি মেরামতের কাজ করছিলেন দুই ট্রাকচালক ও একজন হেলপার। এ সময় বরিশালগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা দুই চালক ও একজন হেলপার মারা যান।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এসব মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

Manual1 Ad Code

মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার করা তিন মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাদের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code