কারাগারে ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

কারাগারে ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

Manual7 Ad Code

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন।

Manual5 Ad Code

কারাগারে অসুস্থ হয়ে পড়লে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানার পুলিশ তাকে আটক করে। পরদিন আদালতে হাজির করলে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের রিমান্ড শেষে রোববার অসুস্থাবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Manual4 Ad Code

কারারক্ষক মো. হানিফ বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

নিহত জাকির হোসেনের কারাবন্দি নং-১০৯৬৫/১৮। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি এলাকায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তারা টঙ্গীর মাজুখাল এলাকায় থাকেন। জাকির হোসেনের স্ত্রী তানিয়া অাক্তার এবং মাহি অাক্তার (৮) ও অায়েশা অাক্তার (আড়াই বছর) নামে দুই মেয়ে রয়েছে।

Manual8 Ad Code

নিহতের স্ত্রীর ভাই রাশেদ বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে অাটক করে। পরে তিনদিনের রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে পাঠানো হয় বলে জেনেছি। আর অাজ শুনলাম সে মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code