কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবুল রানা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। নিহত বাবুল রানা পঞ্চগড় সদর থানার গোয়ালঝাড় এলাকার নবীবুর রহমানের ছেলে।

Manual1 Ad Code

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক স্থানীয় প্রাণ কারখানার শ্রমিক হতে পারে। তার গলায় প্রাণ কারখানার একটি আইটি কার্ডের ফ্রেম ছিল। তার পরনে কোনো জামা কাপর ছিল না। প্রাণ কারখানার পক্ষে এক প্রশাসনিক কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মৃতদেহ শনাক্ত করতে পারেনি। কারণ নিহত ব্যক্তির দেহ ছিন্নভিন্ন ছিল।

Manual2 Ad Code

তিনি জানান, ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code