কাল থেকে জঙ্গি-সন্ত্রাসী বিরোধী সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

কাল থেকে জঙ্গি-সন্ত্রাসী বিরোধী সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

Manual4 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ। দেশব্যাপী এ অভিযান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। টানা সাতদিন এ অভিযান চলবে।

Manual7 Ad Code

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা খুন করার পর জঙ্গিবিরোধী অভিযান হঠাৎ নতুন মোড় নেয়।

এরপরই জঙ্গিবিরোধী অভিযানে গত তিন দিনে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।

Manual8 Ad Code

এছাড়াও গত তিন বছরে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হাতে বাংলাদেশে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আর এই ধারাবাহিক হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চাপের মধ্যে আছে।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রায় সাড়ে তিন ঘণ্টা এ বৈঠক চলে।

বৈঠকে অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সব কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নীলফামারী, বগুড়া, ঝিনাইদহ ও নাটোর জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে আইজিপি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

Manual1 Ad Code

বাবুল আক্তারের স্ত্রী খুনের ঘটনাকে অত্যন্ত নির্মম, বর্বরোচিত ও দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে আইজিপি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

Manual2 Ad Code

সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশিদের নিরাপত্তা দেওয়া ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code