কুকুরের কামড়ে শিক্ষার্থী, নারী ও শিশুসহ আহত ২৭ জন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

কুকুরের কামড়ে শিক্ষার্থী, নারী ও শিশুসহ আহত ২৭ জন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদুল কবির জানান, রোববার সকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত মোট ১০ জন এসে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত ৩জনকে গুরুতর অবস্থায় মহাথালী সংক্রামনব্যাধি হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের চিকিৎসা দিতে ডাক্তারদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, বেশ কয়েক জনের শরিল থেকে মাংশ আলাদা হয়ে গেছে। আহতদের ১মাসের মধ্যে পর্যায়ক্রমে ১-৩-৭-১৪-২১ দিন পর পর ৫টি ইনজেকশন গ্রহন করতে হবে অন্যথায় জলাতংঙ্ক রোগ হওয়ার সম্ভবনা রয়েছে।

Manual7 Ad Code

সোমবার সকালে উপজেলার জামালপুর, বাহদুশাদী ও পৌর এলাকায় গিয়ে জানা যায়, ওই সকল এলাকায় পাগলা কুকুরের উপদ্রবে ২৭ আহত হয়েছে। প্রায়ই বিভিন্ন এলাকায়ই পাগলা কুকুর গবাদীপশুদের পাশা পাশি পথচারীদের ধাওয়া করে আসছে।

Manual5 Ad Code

গত রোববার সকাল থেকে সোমবার বিকাল উপজেলার জামালপুর, ইশ্বরপুর, রাজপাড়া, ভুইয়াবসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থী, নারী শিশুসহ মোট ২৭ জনকে পাগলা কুকুর কামড়েছে।

Manual6 Ad Code

জামালপুর ইউনিয়নের আহতরা হচ্ছেন- শহিদুল্লাহর ছেলে ইয়াছিন (১০), মাছুম খানের ছেলে সেলিম খান (৮), সোলেমানের ছেলে রাজিব (১০), মোয়জ্জেমেরে ছেলে হোসেন খান (৫), বাহাদুশাদী ইউনিয়নের ইশ্বরপুর এলাকার অপুদাসের মেয়ে তুশিতা (৩), মৃত আব্দুল মালেকের ছেলে আতাউর রহমান (৪৫), শেখ চান প্রধানের মেয়ে রাবিয়া বেগম (১১) জসিমউদ্দিনের ছেলে তাওহিদ (৮), বেতুয়া এলাকার রমজানের ছেলে আবির হোসেন (১৪), মৃত জহর উদ্দিনের স্ত্রী গোলাপি বেগম (৫০)সহ বেশ কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যে এলাকাবাসী ২টি পাগলা কুকুরকে ধাওয়া করে মেরেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code