কুমিল্লার হত্যা মামলা: খালেদার জিয়ার জামিন স্থগিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

কুমিল্লার হত্যা মামলা: খালেদার জিয়ার জামিন স্থগিত

Manual7 Ad Code

কুমিল্লায় পেট্রোল বোমায় বাস পুড়িয়ে মানুষ হত্যার মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রাখলো অাপিল বিভাগও। একইসঙ্গে জামিন বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এর অাগে রাষ্ট্রপক্ষের অাবেদনে হাইকোর্টের জামিন স্থগিত করেছিল চেম্বার অাদালত।

সোমবার (০২ জুলাই) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এর আগে গত ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন।

Manual5 Ad Code

সে অনুসারে ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন। উক্ত লিভ টু আপিলের শুনানি শেষে আদালত কুমিল্লায় হত্যার অভিযোগের মামলায় জামিন আবারো স্থগিত রাখলেন। তবে কুমিল্লার নাশকতার অপর একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আগেই বহাল রেখেছেন আপিল বিভাগ।

Manual2 Ad Code

গত ২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭ মে কুমিল্লায় নাশকতার দুই মামলার ওপর শুনানি শেষে ২৮ মে খালেদাকে জামিন দেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code