জকিগঞ্জে নোমান হত্যা: গ্রেপ্তার শাহ আলম ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

জকিগঞ্জে নোমান হত্যা: গ্রেপ্তার শাহ আলম ৩ দিনের রিমান্ড

Manual2 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে আলোচিত নোমান উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual7 Ad Code

 

বুধবার (১১ নভেম্বর) জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক ইব্রাহীম সরকার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Manual8 Ad Code

রিমান্ড শুনানির বিষয়টি নিশ্চিত করে সিলেটের আইনজীবী অ্যাডভোকেট আজম খান বলেন, সিআইডির পক্ষ থেকে শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

Manual3 Ad Code

এরআগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজার এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে।

Manual6 Ad Code

 

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নোমান উদ্দিন (৫০)। এরপর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ১ অক্টোবর বিকেলে কালিগঞ্জ বাজারসংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে তাঁর মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণের তথ্য পাওয়া যায়।

 

এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের একপর্যায়ে নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

 

নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, শাহ আলমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় বেরিয়ে আসবে। আমার কোনো ছেলে সন্তান নেই। দুটি মেয়েকে নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বামী হত্যার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

শাহ আলমের তিন দিনের রিমান্ডকে ঘিরে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের প্রত্যাশা করছেন নিহতের স্বজনেরা। তাঁদের দাবি, শুধু শাহ আলম নয়, এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code