সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
পিরোজপুরের নাজিরপুরে কোটি টাকা মূল্যের তক্ষকসহ বুলবুল কুমার আচারিয়া মিন্টু নামের এক যুবককে আটক করেছে র্যাব। মিন্টু উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব লড়া গ্রামের মৃত অমৃত লাল আচারিয়ার ছেলে।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মনছুর আলম বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সোমবার দুপুরে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পিরোজপুরের নাজিরপুর উপজেলাধীন উত্তর কলারদোয়ানিয়া এলাকায় বন্যপ্রাণী তক্ষক বেচাকেনার জন্য একটি সংঘবদ্ধ চক্র অবস্থান করছে। এ সংবাদের ভিক্তিতে গত রবিবার রাত পৌনে বারটার দিকে উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের শাহাদাতের মুদী দোকানের সামনে থেকে প্লাস্টিকের ঝুড়িতে থাকা ১৫০ গ্রাম ওজনের একটি তক্ষকসহ মিন্টুকে আটক করে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, র্যাব-৮ ডিএডি মনছুর আলম আটক আসামি বুলবুল ও উদ্ধার হওয়া তক্ষক থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তার লিখিত অভিযোগের ভিত্তিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি