কোম্পানীগঞ্জে ধর্ষণের পর নার্স হত্যার মূল আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

কোম্পানীগঞ্জে ধর্ষণের পর নার্স হত্যার মূল আসামি গ্রেপ্তার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার ঘটনায় মূল আসামি অটোরিকশাচালক মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ সময় তার কাছ থেকে নিহত প্রিয়তার ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

রুবেল বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মকবুল আহমেদের পালক ছেলে।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, আসামির দীর্ঘদিন ধরে নিহত প্রিয়তার প্রতি লোলুপ দৃষ্টি ছিল। ঘটনাক্রমে সেইদিন প্রিয়তা নানার বাড়ি যাওয়ার জন্য সেই অটোরিকশায় উঠে। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করে বাড়িতে ঢোকার আগে পিছন থেকে আসামি রুবেল ঝাপটে ধরে। পরবর্তীতে মুখে ওড়না পেচিয়ে একাধিকবার ধর্ষণ করে।

 

শুক্রবার দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

 

তিনি বলেন, আমরা কয়েকদিন এ ঘটনায় দিনরাত অভিযান পরিচালনা করেছি। মূল আসামির কাছে পৌঁছাতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে রুবেল। আমরা আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থণা করে বিস্তারিত জানার চেষ্টা করবো।

 

এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় মমিনুল হক ফারুক (৩০) নামের একজনকে গত ১ মার্চ গ্রেপ্তার করে।

 

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত  ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদহ উদ্ধার করে পুলিশ। তিনি বসুরহাট সরকারি মুজিব কলেজের ছাত্রী ও স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

Manual3 Ad Code

 

শাহনাজ পারভীন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code