কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জে আধুনিক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনসহ কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

Manual7 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানভীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মনাফ, ভোলাগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা, সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সোহরাব আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন এবং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জুয়েল আহমদ।

 

নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন কৃষি উদ্যো‌ক্তা মোজাম্মেল হক, মো. মনিরুজ্জামান, লাকী আক্তার।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code