সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক নেতাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহনশ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফেডারেশনের বিভাগীয় নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে (মঙ্গলবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সর্বাত্মক কর্মবিরতি পালনের জন্য সর্বস্তরের পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা। সভায় ফেডারেশনের বিভাগীয় নেতারা ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্বশীল সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদ প্রমুখ।

 

সভায় নেতারা বলেন, গত ২৭ এপ্রিল সিলেট কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের শীর্ষ সংগঠনের বিভাগীয় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ নিরপরাধ শ্রমিকনেতদের আসামি করার ঘটনায় সর্বস্তরের শ্রমিকনেতারা ক্ষুব্ধ। তাঁরা ওই ঘটনা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের ঐক্য বিনষ্টের কোনো ষড়যন্ত্র শ্রমিক সমাজ মেনে নেবে না।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

শ্রমিকনেতারা বলেন, তারা খোঁজ নিয়ে জেনেছেন, সেদিন ঘটনার সময় ফেডারেশনের বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শীর্ষস্থানীয় নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছিলেন। তাঁরা ঘটনা শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই ঘটনায় নিরীহ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে, যা দুঃখজনক। নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ১৯ মে সকাল ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক সড়ক পরিবহনশ্রমিক কর্মবিরতি সফল করার আহ্বান জানান তাঁরা।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code