ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, হুমকি ট্রাম্পের

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে।’ যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা থমকে থাকার মধ্যে ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তি করার জন্য তাগাদা দিয়ে নতুন করে হুমকিও দিয়েছেন।

Manual8 Ad Code

 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “তারা (ইরান) দ্রুত অগ্রসর হলেই ভাল করবে। যদি তা না করে তবে তাদের আর কোনও কিছুই অবশিষ্ট থাকবে না। সময় থাকতেই কাজ শেষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আগে দিয়ে ট্রাম্প ইরানকে এই বার্তা দিলেন।

 

এর আগে ফ্রান্সের চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারেও ইরানকে হুঁশিয়ার করেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই শান্তি চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

Manual7 Ad Code

 

ওদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে আছে বা কৃত্রিমভাবে টিকে আছে।

 

Manual3 Ad Code

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করার পর এই মন্তব্য করেছিলেন ট্রাম্প। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির নামে এমন সব শর্ত দিচ্ছে যা তাদের কাছে অগ্রহণযোগ্য।

 

ইরান লেবানন ও ইরাকে হামলা বন্ধ করা, নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতির মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code