ক্যাসিনো সংবাদের জেরে মামলা, জামিন পেলেন সাংবাদিক হিরন খান

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

ক্যাসিনো সংবাদের জেরে মামলা, জামিন পেলেন সাংবাদিক হিরন খান

Manual4 Ad Code

ক্যাসিনো ব্যবসায় জড়িতদের তালিকা নিয়ে সংবাদ প্রচার করায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হিরন খান।

Manual7 Ad Code

সোমবার বিকেলে (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন জামিনে মুক্তির এ আদেশ দেন।

এর আগে, আদালতে আত্মসমর্পণ করলে তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার।

Manual8 Ad Code

জামিন শুনানিতে আদালতকে বলা হয়, এ মামলার অভিযোগের কোনো সত্যতা নেই। দরখাস্তকারী আসামি সাংবাদিকতার সব নিয়ম-কানুন মেনে এবং সঠিক সূত্রের কথা গোপন রেখে অবৈধ ক্যাসিনো ব্যবসায়ীদের নামের তালিকা সংবাদে প্রকাশ করেছেন। এ কারণে বাদি ক্ষুব্ধ হয়ে ঘটনা সাজিয়ে বেআইনিভাবে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় মামলা করেছে। এর কারণ, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারার অভিযোগ অ-আমলযোগ্য এবং জামিনযোগ্য। এ অ-আমলযোগ্য ধারার মামলা থানা পুলিশ সরাসরি গ্রহণ করতে পারেন না। আইন অনুযায়ী এ মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিবেন। কিন্তু এ মামলার ক্ষেত্রে  ম্যাজিস্ট্রেটের কাজটি পুলিশ করেছে। এ কারণে এ মামলা দায়ের প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ।

Manual6 Ad Code

আদালত শুনানি শেষে সাংবাদিক হিরন খানের জামিন মঞ্জুর করেন। এর ফলে এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না বলে আইনজীবী জানান।

Manual3 Ad Code

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বাদী হয়ে মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code