খাদিমপাড়ায় সরকারি জমি উদ্ধার, অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

খাদিমপাড়ায় সরকারি জমি উদ্ধার, অস্ত্রসহ আটক ২

Manual4 Ad Code

ছবি: সংগৃহীত

Manual2 Ad Code


সুরমামেইল ডেস্ক :
সিলেটের খাদিমপাড়ায় বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এসময় বেশকিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

Manual6 Ad Code

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে সিলেট সদর উপজেলা প্রশাসন।

 

Manual3 Ad Code

আটকরা হলেন- শাহজাহান ওমর ও মোসাদ্দেক হোসেন কোরেশী।

 

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ তথ্য নিশ্চিত করে বলেন, খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ এবং বিক্রির অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। এসময় আরও প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। তাছাড়াও অভিযানের সময় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়াও অস্ত্র উদ্ধারের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

 

Manual1 Ad Code

এদিকে দীর্ঘদিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এই চক্রটি প্রভশালী। জমি কেনা-বেচার পাশাপাশি তারা এখানে মাদকের আড্ডা বসিয়েছিল। বখাটেরা এখানে আসা-যাওয়া করত। তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়নি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code