সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে সিলেটের শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর চৌকিদেখি এলাকার বৃটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

 

নিহত শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ (২১) শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

Manual8 Ad Code

 

জানা গেছে, বুধবার সন্ধ্যায় বৃটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে যান দীপাঞ্জন ঘোষ। এক পর্যায়ে তিনি সুইমিং পুলের পানিতে তলিয়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরীর দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন।

 

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোকলেছুর রহমান বলেন, আজ তাদের সেমিস্টারের শেষ ক্লাস ছিল। এজন্য বন্ধুরা মিলে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকালে সিলেট পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code