খালেদার আবেদন নিষ্পত্তির আদেশ মুলতবি

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

খালেদার আবেদন নিষ্পত্তির আদেশ মুলতবি

Manual2 Ad Code

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে খালেদা জিয়ার করা আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Manual7 Ad Code

তবে ওই সময়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা (কনসিডার) করা হবে বলেও জানিয়েছেন সর্বোচ্চ আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এ মামলায় ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। খালেদা জিয়া ছাড়া বাকি দুজন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

Manual8 Ad Code

পলাতক তিনজন হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Manual5 Ad Code

এ ছাড়া কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি হয়েছে। রোববার বিকালে দ্বিতীয় দিনের শুনানি শেষে আজ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code