খালেদার জামিন শুনানি ১২ ডিসেম্বর: আপিল বিভাগে নজিরবিহীন বিক্ষোভ

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

খালেদার জামিন শুনানি ১২ ডিসেম্বর: আপিল বিভাগে নজিরবিহীন বিক্ষোভ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করেছে আদালত।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশ মত খালেদার স্বাস্থ্যগত তথ্যের প্রতিবেদন আজ আদালতে দাখিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

 

Manual6 Ad Code

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য আরও সময়ের প্রয়োজন। আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে। এজন্য সময় আবেদন করা হয়েছে।’

 

তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘একটা রিপোর্ট আমাদের হাতে আনঅফিশিয়ালি রয়েছে। আপনি সেটি দেখেন। মেডিকেল রিপোর্ট আসার আগেও আপনি জামিন দিতে পারেন।’

 

অ্যাটর্নি জেনারেল ওই রিপোর্টের যথার্থতা নিয়ে প্রশ্ন তুললে তর্কবিতর্কের এক পর্যায়ে বিএনপির আইনজীবীরা আদালতে হৈচৈ শুরু করেন। তবে মওদুদ আহমদসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী তাদের থামানোর চেষ্টা করেন।

 

খালেদা জিয়ার আইনজীবীরা বলতে থাকেন, ‘জামিন না নিয়ে আমরা এজলাস ত্যাগ করব না।’  এ রকম হৈচৈ অবস্থার পরিপ্রেক্ষিতে ১১টার দিকে বিচারকরা এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকে ওই কক্ষেই অবস্থান করেন খালেদার পক্ষের আইনজীবীরা। আপিল বেঞ্চ দ্বিতীয় দফা এজলাসে প্রবেশ করলেও জামিন শুনানি না নেয়ায় নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা।

 

বেলা ১১টা ৩৭ মিনিটে আবার এজলাসে ওঠেন বিচারপতিরা। তাঁরা অন্য মামলার শুনানি করতে চাইলে প্রতিবাদ জানাতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা।

Manual2 Ad Code

 

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের মামলার তারিখ হয়ে গেছে, আপনারা চলে যান।’ আইনজীবীরা বলেন, ‘রোববার শুনানি করেন।’ পরে প্রধান বিচারপতি বলেন, ‘বাড়াবাড়ির সীমা থাকা দরকার। এ ধরনের নজির আর দেখিনি। আমরা কাগজ দেখে বিচার করব। কে কী বলল, তা দেখব না।’

 

এরপর শুরু হয় হৈচৈ। এক পর্যায়ে দুপুর সোয়া একটায় এজলাস থেকে বেরিয়ে যান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রোববার থেকে দেশের বারগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

Manual5 Ad Code

 

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। তবে খালেদা জিয়ার আইনজীবীরা আগামী রোববার পরবর্তী দিন ধার্য করার অনুরোধ করেছিলেন।

 

এর আগে গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। ওইদিন তার জন্য মেডিকেল বোর্ড গঠন করে ৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code