খালেদার বিরুদ্ধে দুই মামলার আগামী তারিখ ২১ ও ২২ জানুয়ারি

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

খালেদার বিরুদ্ধে দুই মামলার আগামী তারিখ ২১ ও ২২ জানুয়ারি

Manual2 Ad Code

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায়  বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ জানুয়ারি ও গ্যাটকো দুর্নীতি মামলায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদনের দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন। অপরদিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক সৈয়দ আবু দিলজার হোসেন রোববার গ্যাটকো দুর্নীতি মামলার শুনানির  আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা। সেখানে তাঁরা একটি সমাবেশ করেন।

সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে মিছিলের ওপর বোমা নিক্ষেপ করা হয়।

Manual6 Ad Code

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

গ্যাটকো দুর্নীতি : মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের মামলায় বিষয়টি হাইকোর্টে শুনানির জন্য অপেক্ষমান থাকায় তাদের পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন নির্ধারণ করেন। এ মামলায় গত ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ১৩ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশের কপি নথি নিম্ন আদালতে আসে।

২০১৫ সালের ৫ আগস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।

Manual1 Ad Code

মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে আলাদা দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো।

এর তিন দিন পর খালেদা ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন হাইকোর্ট। মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করা কেন ‘বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত’ঘোষণা করা হবে না -তা জানতে চাওয়া হয় ওই রুলে। তবে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ পরে আপিল বিভাগে বাতিল হয়ে যায়।

দুদক আইনে গ্যাটকো মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে আরেকটি রিট আবেদন করেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code