খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৪ এপ্রিল

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৪ এপ্রিল

Manual5 Ad Code

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৪ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই আদেশ দেন।

Manual2 Ad Code

নিবন্ধন কর্মকর্তার সহকারী মায়েজ আহমেদ বলেন, বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন দিন ঠিক করেন।

Manual1 Ad Code

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০-৩০ হাজার মানুষ নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে বোমা নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code