খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

Manual1 Ad Code

খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

Manual3 Ad Code

বুধবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে এই আদেশ দেন। দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মঙ্গলবার খালেদা জিয়ার জামিন স্থগিত না করে আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ‘দুর্নীতি দমন কমিশন বনাম খালেদা জিয়া’ এবং ‘রাষ্ট্র বনাম খালেদা জিয়া’ শিরোনামে আবেদন দুটি যথাক্রমে ১ ও ২ নম্বর ক্রমিকে ছিল।

Manual4 Ad Code

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের আদেশ মঙ্গলবার প্রকাশিত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে সংশ্লিষ্ট শাখা থেকে ওই আদেশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার এক আইনজীবী সগীর হোসেন।

Manual8 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, ‘আমাদের নেত্রী (খালেদা জিয়া) মাদার অব ডেমোক্রেসি। তাকে ছলচাতুরী করে সরকার আটকে রাখার চেষ্টা করছে।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code