খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৮

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

Manual6 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual7 Ad Code

রোববার (২৫ মার্চ) দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন। আগামী মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন  বেঞ্চে আপিল আবেদনটি  শুনানির জন্য উপস্থাপন করা হবে।

Manual5 Ad Code

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালাত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন এবং বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল  করার সিদ্ধান্ত নিয়েছে।

Manual1 Ad Code

এদিকে, বিকেলে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গেছেন তাঁর ছয় আইনজীবী।

এই ছয় আইনজীবী হলেন- জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ বাকি মামলাগুলোর সর্বশেষ অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করবেন আইনজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code